রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য

বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে
পেয়েছি ভাবিয়া হারায়েছি বারে বারে—
কত রূপে রূপে কত-না অলংকারে
অন্তরে তারে জীবনে লইব মিলায়ে,
বাহিরে তখন দিব তার সুধা বিলায়ে।

পরে পড়বো
১২৭
মন্তব্য করতে ক্লিক করুন