রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - এ মণিহার আমায় নাহি সাজে

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ বিবিধ কবিতা

এ মণিহার আমায় নাহি সাজে।
পরতে গেলে লাগে, এরে
ছিঁড়তে গেলে বাজে।
কণ্ঠ যে রোধ করে,
সুর তো নাহি সরে,
ঐ দিকে যে মন পড়ে রয়,
মন লাগে না কাজে॥

তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি
ফুলমালার ডোরে
বরিয়া লও মোরে,
তোমার কাছে দেখাই নে মুখ।
মণিমালার লাজে॥

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন