রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,
তারকামণ্ডল চমকে মোতি রে।।
ধূপ মলয়ানিল, পবন চামর করে,
সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।।
কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি-
অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।।

পরে পড়বো
৮১
মন্তব্য করতে ক্লিক করুন