রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - হার-জিত

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ বিবিধ কবিতা

ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি,
দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি।
ভিমরুল কহে, ‘আছে সহস্র প্রমাণ
তোমার দংশন নহে আমার সমান।’
মধুকর নিরুত্তর ছলছল-আঁখি;
বনদেবী কহে তারে কানে কানে ডাকি,
‘কেন, বাছা, নতশির—এ কথা নিশ্চিত,
বিষে তুমি হার মানো, মধুতে যে জিত।’

পরে পড়বো
১১৫
মন্তব্য করতে ক্লিক করুন