রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - পথে যেতে তোমার সাথে মিলন হল

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২৬ জুলাই ২০২৫ অনুকাব্য

পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে।
দেখতে গিয়ে, সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে।
দেখা তোমায় হোক বা না-হোক
তাহার লাগি করব না শোক-
ক্ষণেক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকি এলো কেশে।।

পরে পড়বো
১১২
মন্তব্য করতে ক্লিক করুন