দেখে নিও, একদিন আমি ঠিক
খুলবো আমার এই দেহের বাকল,
পুরোনো বাঁধন বোলে মমতা হবে না
দেখে নিও, আমি ঠিকই খুলবো এই ক্লান্তি আমার।
প্রাচীন ধুলোর মতো মাকড়শা-মোহ
জ'মে আছে শরীরের প্রতিটি পরতে,
ছিঁড়তে গেলেই খুব ব্যথা পাই দেহে
মনে হয় এরাও আপন ছিলো বুঝি,
তবু এই কষ্টকে একদিন আমি ঠিক খুলে নেবো নিষ্ঠুর হাতে।
দেখে নিও__অমলিনা, দেখে নিও_
পৃথিবী যেমন তার শরীরের থেকে
রাত্রির মোহন পোশাক খুলে দেহে নেয় জ্বলন্ত রোদ,
আমিও তেমনি দেখো,অকাতরে বুকে নেবো সত্যের সব দাহ।
অমলিনা__
আঁধারের মোহ খুব ভীষন মায়াবী
ভীষন কঠিন তাকে ছুঁড়ে ফেলা দুরে,
ভালোবাসা বুকে নিতে দুঃসাহস চাই---
তবু আমি একদিন ঠিকই যোগ্য হবো,
দেহ থেকে খুলে ফেলে ক্লান্ত অক্ষমতার বাকল
ঠিকই তোমার পদতলে বিশ্বাসের অর্ঘ রেখে
ভালোবাসা বুকে নেবো সত্য আগুন
___দেখে নিও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী