আমি তোমাকে কবিতায় লিখি না
গানেও লিখি না।
ক্যানো না আমার গান
আমার সকল কবিতা
তোমার জন্যই লেখা।
আমি তোমাকে কখনো স্বপ্নে দেখি না
কখনো ভাবিও না
ক্যানো না আমার ভাবনা
আমার সকল স্বপ্ন
তোমার জন্যই
একমাত্র তোমার জন্যই।
চাঁদ আকাশের জন্য ওঠে
অথবা আকাশ চাঁদের জন্য
এ-সব অনেক তর্কের ব্যাপার
আমি তোমার জন্য লিখি কিন্তু
তোমাকে কখনো লিখি না।
কবিতা — তোমার জন্য লিখি, তোমাকে লিখি না
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
৩৪৭৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় কবি ভালোবাসার এক গভীর ও সূক্ষ্ম অনুভূতি প্রকাশ করেছেন। কবি প্রিয়মানুষকে সরাসরি কবিতায় প্রকাশ করেন না, কারণ তাঁর সকল গান, কবিতা ও স্বপ্ন কেবল প্রিয়মানুষটির জন্যই নিবেদিত। চাঁদ ও আকাশের চিরন্তন সম্পর্কের মতোই কবি দেখিয়েছেন যে সৃষ্টি ও ভাবনা সবই ভালোবাসার মানুষের জন্য স্বতঃস্ফূর্ত ও নিবেদিত।