কানামাছি খেলতে খেলতে হঠাৎ ফ্রক ধরা মেয়েটাও জানলো, তাকে জীবনভর
লুকাতে হবে কতকিছু! বুকের ভেতর আস্ত আকাশ লুকিয়ে, যে ছেলেটি
কাটিয়ে দিলো মধ্যদুপুর, সেও জানলো, তাকে কাটাতে হবে লুকোচুরির দীর্ঘ
জীবন!
একটা মানুষ,
একটা জীবন।
একটা নদী–
অগুনতি ঢেউ।
নদী না জানলেও মানুষ জানে ঢেউ লুকাতে,
বুকের ভেতর গভীর ক্ষত চোখের জলে রোজ শুকাতে।
মানুষ জানে, হু হু করা দীর্ঘশ্বাসের সপাট বাতাস, ভেঙে দিলে বুকের কপাট,
বন্ধ থাকুক স্মৃতির মিছিল।
অন্ধকারের বন্ধঘরে গুমরে মরুক চাতক জীবন।
লুকোচুরির একটা জনম, কাটিয়ে শেষে মানুষ ভাবে, ‘এক জীবনে লুকিয়ে গেলাম
হাজার জীবন’।
আসলেতো, লুকোচুরির জীবনজুড়ে, মানুষ কেবল দুঃখ লুকায়!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী