ওই যে পরিপাটি দেয়াল,
মসৃণ পলেস্তরার আড়ালে সেও সঙ্গোপনে লুকিয়ে রাখে
অমসৃণ ক্ষতবিক্ষত টকটকে লাল ইট।
ইটের রঙ লাল কেনো কে জানে?
মানুষ না হয় হাসি মুখেই
বুকের ভেতর লুকিয়ে রাখে রক্তজমাট ক্ষত!
দেয়ালও কি দুঃখ লুকায় তবে?
এই যে মানুষ কাছে থাকবে বলে,
চার দেয়ালের ঘর তুলে হয় কাছের,
সেই দেয়ালই বিভেদ হয়ে আবার,
দূর করে দেয় যে ছিলো ঠিক পাশে!
মানুষ এবং দেয়াল,
কোথাও কি এক রকম?
বাইরে রাখে ভীষণ পেলব,
বুকের ভেতর জখম!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী