( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)
আজব দেশ
পৃথিবীতে আছে একটি আজব দেশ,
অন্যায় দেখে বেশি মানুষ চুপচাপ,
ঘুষ দাও কাজ পাও দেশ হচ্ছে শেষ,
ভালো হয়ে থাকাটাই সেই দেশে পাপ।
মস্তানির যুগ, খুন হচ্ছে গাদা-গাদা,
অনেকেই কথা বলে নাকো মুখ ফুটে,
সবাই হল নেতা কিংবা বড় দাদা,
শুধু নকল হাসি লেগেই আছে ঠোঁটে।
চলতি পথে ঠক্কর খায় ডানে-বামে,
সঠিক রাস্তা তবু বুঝি না কোন খানে,
প্রতিভার দাম নেই দরকার নামে,
নিজের বিচারে নয় বিজ্ঞাপনে চেনে,
আসল-নকল মিশে আছে চারিদিকে,
এটা হল আজব দেশ বলব কাকে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
হাফেজ মোঃ সালমান রহমান
শুভ জন্মদিন! 🎈