একলা শুয়ে ঘুম আসে না
( বাংলা তথা ভারতবর্ষে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা। এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট ।)

দিন যায় রাত আসে, আমি থাকি একা,
একা বিছানায় শুয়ে, ঘুম যে আসে না,
যৌবন নিয়ে একলা যায় নাকো থাকা,
একলা শুয়ে দেখি খালি-খালি বিছানা।

বাবা-মা বোঝে না, মেয়েটা হয়েছে বড়,
এবার যে দিতে হবে মেয়েটার বিয়ে,
আমার দেহে আছে খাঁটি প্রেমের জ্বর,
একলা থেকে কী হবে এ যৌবন নিয়ে।


মুখে বলতে পারি না, আমার কষ্টটা,
ভরা যৌবন নিয়ে চুপচাপই থাকি ,
কাকে ভালবাসব? দেখি সবত পাঁঠা,
আমার ভাগ্যে একটা ছেলে জুটবে কি?

কবে হবে বিয়ে দিনগুনি বসে-বসে,
কেউ করবে না বিয়ে, বড্ড ভালবেসে!