আমার ভাষা বুঝলে না
( ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা। এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট। )
কেউ চায় গাড়ি-বাড়ি, কেউ চায় টাকা,
কেউ চায় ভালবাসা, কেউ পায় ব্যথা,
এই পৃথিবীর মাঝে আমি শুধু বোকা,
আমায় লিখতে হচ্ছে বিরহের কথা।
ব্যর্থতার দিকে ঘুরল ভাগ্যের চাকা,
তুমি দিয়ে গেলে আঘাত, শুধু যন্ত্রণা,
এবৃহৎ পৃথিবীতে আমি শুধু একা,
প্রিয়তমা, এ বুকের ভাষা বুঝলে না।
তবু যুগে-যুগে তোমায় ভালবাসব
কারণ, তুমি আমার স্বপ্ন-সাধ-সুখ,
তোমায় না পাই, আঘাত ঠিকই পাব,
চোখের তারায় ভাসছে তোমার মুখ।
কখনও কাউকে ভালবাসলে তুমি,
ভালবাসা চিনবে, তাকেই করো স্বামী
সঞ্জীব গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
আমার বিশ্বাস
১০৭ বার পঠিত
বিপ্লব
১০১ বার পঠিত
নুরুনেষার ভালবাসা
৯৯ বার পঠিত
প্রেম
৯৬ বার পঠিত
রাখি বন্ধন
৯৪ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ