ভারতবর্ষের ও বাংলা ভাষার মধ্যে সর্বাধিক সনেট কবিতা রচয়িতা। কবি : সঞ্জীব গঙ্গোপাধ্যায়
নুরুনেষার ভালবাসা
সিরাজ যে ভালবাসতো নুরুনেষাকে,
নুরুনেষাকে না দেখতে পেলে সিরাজ
পাগলের মত হয়ে যেত, কোন কাজ
ভাল লাগত না, চেয়েছিল মন থেকে।
নুরুনেষা লেখাপড়া খুব কম জানে,
ওর আব্বাজান রিকশা চালায় শহরে,
নুরুনেষারা যে গরীব, সিরাজ শোনে,
তখন সিরাজ অন্য মেয়ে বিয়ে করে।
নুরুনেষা শুধু সিরাজকে ভালবাসে,
সিরাজের জন্য আজও কাঁদে মেয়েটা,
কিন্তু সিরাজ নেই নুরুনেষার পাশে,
নুরুনেষার মনের দরজাটা আঁটা।
সিরাজ এখন বউ নিয়ে সুখে আছে,
ভাইরে, নুরুনেষার ভালবাসা মিছে।
সঞ্জীব গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
আমার বিশ্বাস
১০০ বার পঠিত
বিপ্লব
১০০ বার পঠিত
প্রেম
৯৫ বার পঠিত
রাখি বন্ধন
৯৩ বার পঠিত
লেখকরা মূল্যবান আমি বাদে
৯২ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈