এতটুকু বুকে
( ভারতবর্ষে তথা গোটা বিশ্বে সর্বাধিক সনেট রচয়িতা এটি সেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট ।)

আজ কেউ পাশে নেই, পায়ের তলার
শক্ত মাটিও যেন আজ হারিয়ে গেছে,
জীবনটা এখন শুধুই যন্ত্রণার,
বন্ধু, আজ শুধু মৃত্যু হতে বাকি আছে।

এভাবে বাঁচার চেয়ে মরণটা ভালো,
একদিকে দারিদ্রতা, হতাশার জ্বালা,
কেউ প্রেমের বিনিময়ে আঘাত দিলো,
সমাজ আমায় নিয়ে করেছে যে খেলা।


সাহিত্য সাধনা করছি হয়তো বৃথা,
আমার যে বই প্রকাশের টাকা নেই,
পুঁজি আছে আঘাত-যন্ত্রণা ছেঁচা মাথা,
আর কত করব একা-একা লড়াই!

দিন-রাত পুড়ে-পুড়ে খুব কষ্ট হয়,
এতটুকু বুকেতে যন্ত্রণা কত সয়!