কী করে বোঝাই
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)

কী করে বোঝাই আমি কতটা তোমায়
ভালবাসি, কতখানি কাছে ছুটে যাই
তোমায় না দেখতে পেলে যে কষ্ট হয়,
তুমি বুঝতে চাও না সেই কষ্টটাই।

তুমি আমার ধ্যান-জ্ঞান, সব সাধনা,
ওগো তুমি আমার এ দু'চোখের মণি,
তোমায় ছাড়া যে কিছু ভাবতে পারি না,
তুমি সোনা-রূপা, তুমি আমার চাঁদনি।


কাছে এসো প্রিয়তমা, ভালবাসা দাও,
তোমায় পাবার জন্য সাধনা করেছি
তোমায় পেলে, যন্ত্রণা? মেনে নেব তাও,
তোমায় মন-প্রাণ সব কিছু দিয়েছি।

এ বুকে আছে শুধু তোমার মিষ্টি ছবি,
দিন-রাত আমি তোমার কথাই ভাবি।