কী নিয়ে বাঁচব প্রিয়া
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বের বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)

আমার বুক ভাঙল দু'চোখের জলে,
লক্ষ্মী সোনা আজ বহু দূরে সরে আছ,
আমার প্রেম ভালোবাসা ও ভুলে গেছ,
কী নিয়ে বাঁচব প্রিয়া, তুমি চলে গেলে।

আঘাত দিলে তোমায় ভালবাসি বলে ?
তুমিতো দিন-রাত হেসে খেলে রয়েছ,
-আমায় পোড়াবার জন্য ভালবেসেছ?
একদিন আমার জন্য পাগল ছিলে।


সোনা, কেঁদে-কেঁদে শেষ হয়ে যাচ্ছি আজ,
তুমি আর আমায় ভালবাসা দেবে না ?
আমার বুকে ফেলে যাবে শুধুই বাজ ?
সানা-মনা, দেবে আর কতটা যন্ত্রণা।

আমার মৃত্যু হলে শান্তি পাবে তো তুমি?
তাহলে আজ মরে যেতে পারব আমি।