তোমার আমার
( ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট ।)
আকাশের নক্ষত্র তোমার জন্যে ফোটে,
আমার জন্যে আসে অমাবস্যার রাত,
তোমায় নিয়ে আজ অন্য পুরুষ ছোটে,
আমার যে রয়েছে বিবেক বাঁধা হাতে।

দিনের আলোটা তোমার জন্যেই হয়,
রাতের মালিক আমার হৃদয় খানি,
কান্নাগুলো আমার, তোমার জন্য নয়,
আমি শুধু তোমায় ভালবাসতে জানি।


গাড়ি-বাড়ি নিয়ে সুখে থাকো চিরকাল,
এই আর্শিবাদ করবো শুধুই আমি,
না হয় আমার ঝরবে চোখের জল,
আমার শান্তি শুধু সুখে থাকলে তুমি।

কথা দিয়েও রাখলে না তোমার কথা,
তুমি সুখটুকু নিলে দিলে শুধু ব্যথা।