হিমযুগ
শংকর ব্রহ্ম
তোমার সাথে দেখা হলেই এ জীবন মধুময়
প্রতিটি মুহূর্তই যেন প্রাণবন্ত উচ্ছল সময়
অর্থহীন কথাও পায় সঙ্গীতের মূর্ছনা
প্রতিটি কটাক্ষই যেন নীরব ঝরণা
তোমার হাসি যেন বাঁধ ভাঙা জ্যোৎস্না
তুমি খুব কাছে এলে নেমে আসে সুদূর নীলিমা
তোমার হাসি যেন শ্বেতশুভ্র শিশিরের কণা
তুমি কাছে না থাকা মানে যে কি
তা হৃদয়ের জানা।
তুমি যখন যাও ছেড়ে,ভরা শস্যখেত যেন
খাঁ খাঁ মরুভূমি হয়ে হাসে
সূর্য নিভে গিয়ে যেন পৃথিবীতে
হিমযুগ নেমে আসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন