শংকর ব্রহ্ম

কবিতা - আছে কেউ

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

আছে কেউ
শংকর ব্রহ্ম

হৃদয়ের সাথে যে আমার
কত কথা হয় রাতে
সে কখনও চায় না যেতে
কথার সংঘাতে,
এ’হৃদয় নিয়ে কতদিন
কতভাবে যে করেছি মস্করা
আজ হৃদয়ে একটু দোষ পড়ে গেছে ধরা,
তা’বলে হৃদয়টাকে নিয়ে,
একান্ত মন দিয়ে
খেলা করা যাবে নাকি আর,
সেই কথা মনে মনে ভাবি বারবার।

হৃদয় হাসিয়া কহে, সন্দেহ কি তায়
সেই কথা শুনে মনে জাগে যে সংশয়,
হৃদয় আবার কহে,
আমি কি তোমার নাকি?
তার কথা শুনে আমি চুপ করে থাকি।
আর মনে মনে ভাবি,তবে হৃদয়টা কার?
আমার মাথায় রয় হৃদয়ের ভর
জানা আছে কারও এই প্রশ্নের উত্তর?
আছে কেউ এ’কথার জবাব দেবার?
প্রতীক্ষায় আছি আমি আজ শুধু তার।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন