শংকর ব্রহ্ম

কবিতা - আগমনী – (১).

শংকর ব্রহ্ম
বুধবার, ২৭ আগস্ট ২০২৫ আধ্যাত্মিক কবিতা, স্মৃতিচারণ

আগমনী – (১).
শংকর ব্রহ্ম

দুর্গতিনাশিনী আসবেন তাই,
বৃষ্টি ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে তুলছে
আমাদের বাসযোগ্য ভূমি।

নদীর দু’ধার সেজে উঠছে কাশফুলে
আরও নীল হয়ে উঠেছে আকাশ
মেঘেরাও থমকে রয়েছে তার প্রতীক্ষায়।

রূপচর্চা সেরে পৃথিবী কি খুব রূপসী হয়ে উঠেছে
তিনি আসবেন তাই?

তিনি আসবেন আমাদের এই ধুলো মাটির পৃথিবীতে
তারই প্রতীক্ষায় আবেগ ঘন হয়ে উঠছি,
ভিতরে বাইরে প্রস্তুত হয়ে উঠছি আমরা
তারই জন্য প্রতীক্ষায় দিন গুনছি মনে মনে।

পরে পড়বো
২১৪
মন্তব্য করতে ক্লিক করুন