কবিতা — আমি ভাল নেই

বুধবার, ০১ জুলাই ২০২৬ বিরহের কবিতা

আমি ভাল নেই
শংকর ব্রহ্ম

তোমার অভাবে
সমস্ত দেয়াল জুড়ে লিখে রাখব
‘ আমি ভাল নেই’

আমার নিজের ছায়া বলে উঠবে
‘ আমি ভাল নেই ‘ . . .

দেশী ও বিদেশী পাখিরা এসে মরশুমে
শিখে নেবে এই সুরে গান,
‘ তুমি কাছে নেই তাই,আমি ভাল নেই’।

তুমি কাছে নেই
তাই সমস্ত আকাশ জুড়ে জ্যোৎস্নাকে
মনে হয় গ্রীষ্মের প্রখর রোদ্দুর।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা