কবিতা — শিল্প গড়

বুধবার, ০১ জুলাই ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

শিল্প গড়
শংকর ব্রহ্ম

অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত
পাগলা ঘন্টা আজ বেজে যাক সারা দেশটায় ,
অন্ততঃ একবার সমবেত ধ্বনির বিকাশে
শিল্প গড়।

গড়ে তোল মানুষের নীরব কান্নার ভাষা
তুলে ধর মনের গোপন আশা,
জীবন দুঃখের নয় শুধু
থাবা তুলে সংকেতে সে কথা জানাও।

অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত ,
দুঃখ ছেনে কিভাবে যে গড়তে হয়
সুখের আবেশ
ভাল করে জেনে নাও , বুঝে নাও
তারপর থাবা তুলে সংকেত
সে কথা জানাও।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা