আজ কেন
শংকর ব্রহ্ম
আজ শুধু একা একা বসে
কেন যে তোমার কথা বারবার মনে চলে আসে ?
ধরণীর মাটি আর ঘাসে শুনি সেই ধ্বনি, শুধু কানাকানি
হয়তো আমাকে আজ মনে নাই জানি আমি জানি
আকাশের গায়ে কোন জ্বলে নাই তারা
আঁধার গহ্বর পৃথিবীর গভীর অতলে আজ দিশেহারা
তোমার বুকের ভাষা জ্বলে।
আঁধারের এই রাত জানি শেষ হবে একদিন
যথারীতি পৃথিবীর এক প্রান্তে জ্বলে উঠবে আলো
ভাল,সব ভাল তবু সেই আলো
আঁধারের কতটুকু মুছে দিয়ে ছুটবে বনের দিকে?
রাতের গহন কাল হয়ে এলে ফিকে শুধু একা একা
আঁধার বনের ধারে বসে কেন যেন বারবার
এই সব অবান্তর গূঢ় কথা ধীরে ধীরে মনে চলে আসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন