অনামিকা
শংকর ব্রহ্ম
১).
দিয়েছে ওরা অনেক জ্বালা দীর্ঘ কাল ধরে
কেউবা তা ভালবাসায় কেউবা ঘৃণা করে
কী বাহার দিন আমার সে কোন বিষে ভরে
কেউবা দিল ভালবেসে কেউবা ঘৃণা করে।
সবার বেশি ব্যথা যে দিল সবার বেশি বিষে
সে-ই আমায় ঘৃণা করেনি ভালওবাসনি সে।
২).
নামটি যে তার অনামিকা
মোটেই নয় সে আলোর শিখা
দুধ সাদা রঙ না হল তার
কি বা তাতে এলোগেলো?
কালোর ভিতর ঠমক আছে
চুল থাকে তার এলোমেলো।
কথায় যে তার ছুরির ধার
তবুও তো সে প্রমিকা আমার
কথাতে তার কুচিকুচি হই
তবুও যে তার সাথেই রই।
(রই কেননা),সে যে আমায় ভালবাসে
আমার খুশির খবর পেয়ে,
খুশির কারণ জানতে চেয়ে
মুখ লুকিয়ে একলা হাসে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি