শংকর ব্রহ্ম

কবিতা - অভিমান

শংকর ব্রহ্ম
শনিবার, ০৯ মে ২০২৬ বিরহের কবিতা

অভিমান
শংকর ব্রহ্ম

ভালবেসে বাঁচবো বলেই,
এই এখানে এসেছিলাম,
এসে দেখি আর কিছু নয়
জীবন হেথায় হচ্ছে নিলাম।

ভালবাসার আদর যত,
তুচ্ছ করে সকল কাজ
তোমার কাছ ভাসিয়ে দিলাম
উড়ে যাওয়া নীলমেঘে আজ।
বৃষ্টি হয়ে ধুয়ে দেবে,
অভিমানের কণাগুলো
থাকবে তুমি আপন মনে
ভীষণ রকম একলা ভালো।
লাগল হাওয়া ফুলের বনে
কেবল তোমার আগমনে।
(ভালবাসা দেহে নয়
থাকে জানি মনে,
ভালবাসা পেতে চায়
ধনী কী নির্ধনে।)

পরে পড়বো
১১

মন্তব্য করুন