অভিমান - (৩).
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে যাই,দেখে আসি
ভাবিনি কখনও ভালবাসি
দিন দিন মায়াটান তাই আরও বেড়ে ওঠে যেন।
বাগানটা নেই আর সেখানে উঠেছে কত বাড়ি
আমি তবু একান্ত আনাড়ি
আতি-পাতি এখনও তোমাকে খুঁজে ফিরি।
অনাদর,উপেক্ষারও ভাষা আছে
আমি তা শিখতে পারিনি বলে,
আজও পথে দেখা হলে পরে
একগাল হাসি নিয়ে সামনে দাঁড়াই।
অনায়াসে উপেক্ষার ভান করে সরে যেতে পার তুমি
আমি তা পারি না কেন যে?
দেখে আসি আমি তাই মাঝে মাঝে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন