শংকর ব্রহ্ম

কবিতা - বন্ধখামে খোলাচিঠি

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

বন্ধখামে খোলাচিঠি
শংকর ব্রহ্ম

১).

তোমার ভিতর আছে,একলক্ষ মেহগনী গাছ
আমি তার আঁচ পেয়ে,তোমার দখল নিতে চাই
আর তাই,তোমাকে সংরক্ষিত ভূমি
বলে ঘোষণা করেছি
পরিবেশ রক্ষার নামে,
তোমাকে জানাই সে’কথা,এই বন্ধ খামে।

২).

আমি কি শুনেছি জান?
এইখানে আর কোন পাখিরা আসবে না,
এমন দূষণ পরিবেশে,
অবশেষে আমাদেরও যেতে হবে চলে দূর দেশে,
কিংবা নক্ষত্রপুঞ্জের দিকে,
পাখিদের মতো ডানা ঝেড়ে, দূর উড়ে উড়ে।

পরে পড়বো
১৮৬
মন্তব্য করতে ক্লিক করুন