শংকর ব্রহ্ম

কবিতা - বসন্ত এসে গেছে

শংকর ব্রহ্ম
রবিবার, ০৯ মার্চ ২০২৫ প্রকৃতির কবিতা, রম্য কবিতা

বসন্ত এসে গেছে
শংকর ব্রহ্ম

দেহে যখন রঙ লাগে
তার ছোপ কি পড়ে মনে,
সেই কথাটা ভেবেছিলাম
আমার বয়স সন্ধিক্ষণে।

আর এখন ভাবি, রঙগুলো সব
আসলে ব্রজধামের ধূলো,
মনের ব্যথায় দেহ ফোঁপায়
যখন হৃদয়ে রঙ ছুঁলো।

কে দিল রঙ কে দিল না
তা নিয়ে খুব ভাবছি না
কারও মনের গভীরতা
রঙ দিয়ে আজ মাপছি না।

মন রেঙেছে আপনি যখন
তখন মনে রাখছি না
কারা দিল কত যে ব্যথা
তাদের কথা ভাবছি না।

বসন্তে আজ মন রেঙেছে
সেটাই বড় পাওনা আজ
পুরনো সব ব্যথার কথা
বল ভেবে আর কি কাজ?

পরে পড়বো
৩৪৩
মন্তব্য করতে ক্লিক করুন