বশ করেছে
শংকর ব্রহ্ম
ছিলাটানা ধনুকের মতো নদীটির কাছে আসে
একরাশ সাদা বক সারি সারি উড়ে
সময় অস্থির বেগে ছুটে যায় নক্ষত্রের দিকে
গোধূলীর আলো নিভে এলে পরে
হলুদ পাতারা ঝরে যায় ধীরে ধীরে
একে একে সকলেই ঘরে ফেরে
নদী কি ফেরার কথা ভাবে
আমিও নদীর মতো ছুটে যাই
জীবন আর মৃত্যুর সঙ্গমের দিকে
তোমার কথা ভাবতে আমি
নদীর কাছে এসে একা বসেছিলাম
নদী আমায় অলীক সুখের গল্প বলে বশ করেছে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি