শংকর ব্রহ্ম

কবিতা - বিকার – (১).

শংকর ব্রহ্ম
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ রূপক কবিতা

বিকার – (১).
শংকর ব্রহ্ম

চোখ বুজলেই তোমার মায়াবী মুখ হাসে
এ যদি চোখের অসুখ হয়
তবে সেটা না সারাই ভাল।

কান বন্ধ করেও শোনা যায়
তোমার সুরেলা কন্ঠস্বর
এ যদি বিকার বল
তবে সে বিকার না কাটাই ভাল।

কিন্তু কখনও যদি, তোমার আমিষ ঘ্রাণে
রসনা ধারাল হতে চায়
তবে যেন জিভে কেউ আলপিন ফোটায়।

পরে পড়বো
৬১
মন্তব্য করতে ক্লিক করুন