বীর পুরুষ
শংকর ব্রহ্ম

[ একটি বিয়েবাড়ির সুদৃশ্য প্যান্ডেলের পিছনের দিকে, যেখানে লোকজনের যাতায়াত একেবারে নেই বললেই চলে। ]

- ছি ছি এ কি করছেন, হাত ছাড়ুন। ভারী অসভ্য তো আপনি
- চুপ শুনতে পাবে সবাই
- শুনুক সবাই। না ছাড়লে আমি চেচাব কিন্তু এ'বার
- তবে এ'দিকে আসার জন্য ইশারা করলে কেন তুমি?
- বা রে আমি? কখন? আপনিই তো ড্যাবড্যাব করে চোখ দিয়ে গিলছিলেন যেন আমাকে
- বেশ করেছি
- এই যাহ্ চুড়িটা ভাঙলেন তো
- কই দেখি, দেখি
- না দেখাব না, হাত ছাড়ুন বলছি কিন্তু
- প্লীজ্ একবার দেখি চুড়িটা
- আর কখনো যদি আপনাকে •••
- কি ?
- কি আবার, অসভ্য কোথাকার একটা
- কেন অসভ্যতার কি করলাম?
- এই যে এতক্ষণ আটকে রেখেছেন অন্ধকারে , কেউ দেখলে পরে কি ভাববে বলুন তো?
- মিথ্যে ভয় পাচ্ছ অণু , এদিকে কেউ আসবে না
- হ্যাঁ , আপনি যেন সব জেনে বসে আছেন। এই রে সেজদি ডাকছে আমায় •••
- যাবে?
- যাব না তো কি ? এই তো এতক্ষণ রইলাম। কত বড় বীরপুরুষ জানা আছে আমার।
- অণু, অণু আর একবারটি শোন শুধু.....