বিষাদ-ঘোর
শংকর ব্রহ্ম


মাঝে মাঝে অসীম শূন্যতা এসে গ্রাস করে
একা লাগে বড়
বুকের ভিতর ওঠে খাঁখাঁ করে
সে শূন্যতা ভরাতে চাই আমি কবিতা লিখে

বোধের নির্যাস কবিতায় ঢেলে দিতে চাই
সবটা পারি না পারি না দিতে দেখে
বুকের ভিতরে জমে ক্ষোভ কষ্ট পাই মনে
তবু ডেকে বলতে পারি না প্রিয়জনে
সে ব্যথার কথা
বাস্তব ও ভার্চুয়াল জগতে বন্ধু আছে কত,
ক'জনের কাছে আর না বলা ব্যথার কথা
বলতে মন খুলে বসি অবিরত?