বিষাক্ত গরল
শংকর ব্রহ্ম
আর মাত্র দু'একটা পদ্য লিখতে দিন
তারপর আস্ত একটা মাকড়শার ডিম
উপহার দেব আপনাদের
যা বেচে কিনতে পারবেন অলিভ অয়েল আর মধু,
ঘুণাক্ষরেও টের পাবেন না যে
ডিমের ভিতরে কত বিষ জমা হয়ে আছে,
তাই বেঁচে থাকার আনন্দে গান গাইতে গাইতে
দু পেগ গলায় ঢেলে তখন দেখতে পারেন বিশ্ব জগৎ,
তার আগে মশাই কালো বাজারটা একবার ঘুরে আসুন
দেখবেন বিলিতি বেগুনের দামে
বিক্রি হয়ে যাচ্ছে বেমালুম মেয়েমানুষ,
এবার বুঝেছেন তো মশাই,
আমিই সে যে নীরবে পান করে চলেছে বিষাক্ত গরল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন