বিভ্রম - (১)
শংকর ব্রহ্ম
একটি দোয়েল পাখি
কেন এসে ডেকে যায় ভোরে
আমি তো ঘুমিয়ে থাকি অকারণ শীতঘুমে
ও'দিকে সূর্যকে চুমে পৃথিবীও জাগরিত হয়
নতুন দিবস আসে আলোকিত হয়ে
দিন ও রাত্তির কেমন বদলে যায়
আলো আর ছায়া মিশে হয়ে ওঠে মোহময়
যেন কোন ষড়যন্ত্র আবার ভেঙেও যায়
থাকে না তো স্থির সময় দ্রুত বদলায়
কেমন পালটে দেয় তোমাকে আমাকে
প্রকৃতির ভিতরে জেগে ওঠে
আর এক ভিন্নপ্রকৃতি
মনেহয় সবই বিভ্রম
শুধু তুমি আর আমি ছাড়া
নতুন দিবস আসে
পুরনো বন্ধুরা সব একে একে কোথায় হারায়
এভবেই যাওয়া আসা চলে
জোয়ার ভাটার মতো কত না সহস্র বৎসর ধরে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন