শংকর ব্রহ্ম

কবিতা - বিস্মৃতি

শংকর ব্রহ্ম
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, স্মৃতিচারণ

বিস্মৃতি
শংকর ব্রহ্ম

১).

ভব লীলা সাঙ্গ হবে
কেউ জানে না,কার কবে?
তবু এত লোভ-লালসা,হিংসা-দ্বেষ
ভালবাসার নেই কোথা রেশ,
কিন্তু কেন?
সেই কথাটাই জানতে যেন,
গভীরে তার ডুব দিলে
মনে হয় যে মরব সবাই
সেই কথাটাই গেছি ভুলে।

২).

সেটা মোটেই স্পষ্ট নয়
যে কষ্টটা পোড়ায় তোমায়,
আবার যে স্পষ্টতা কষ্ট দেয়
সেটাই দেখ আলো জোগায়,
কেবল যে নিঃস্ব একা
সে পায় রহস্যের দেখা।

৩).

আমি কখনোই অন্য কারও জীবনের
ফাঁক ফোকর দিয়ে উঁকি মারতে যাই না
. আমার ভিতরেই এত ফাঁক ফোকর

অন্য কেউ যদি উঁকি মারে?
সুখ ও শান্তির ব্যাপারেও আমি
নিরপেক্ষ থেকেছি চিরকাল
কারণ দেখেছি আমি অনেকেই এ ব্যাপারে
নিজেরাই নিজেদের সঙ্গে চোখ ঠারাঠারি করে।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন