চৈতন্য
শংকর ব্রহ্ম
যো কোন ছাত্র হোস্টেলে
রাগিংয়ের ফলে ছাত্র মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
হাসপাতালে কিংবা হোষ্টেলে
নার্স কিংবা জুনিয়ার ডাক্তারের
অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা করা হয়
আর কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে যেই
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
প্রতিবাদ দানা বেঁধে ওঠে
তখন তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানোর চেষ্টা করা হয়।
তা না হলে প্রতিবাদীদের ভয় দেখিয়ে
মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।
এইভাবে ঘটনা ঘটে যাবার পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার কিছুদিন পর
আবার চৈতন্য সব লোপ পেয়ে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি