শংকর ব্রহ্ম

কবিতা - চাওয়া

শংকর ব্রহ্ম
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ অনুকাব্য

চাওয়া
শংকর ব্রহ্ম

তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশী আর তোমার কাছে
চাইতে পারি কি?

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন