ছদ্মবেশ
শংকর ব্রহ্ম
এমন দেশে আছি রে ভাই এমন দেশে আছি
প্রজারা সব মানুষ তো নয় যেন বা মশা মাছি,
যখন খুশি টিপে মারো যখন খুশি ধরো
বেয়াদপী করলে পরেই ধরে জেলে ভরো।
প্রতিবাদ করে তুমি শহীদ হতে পারো
সে ব্যাপারে জনগণের উৎসাহ নেই কারো,
খিদের জ্বালায় জ্বলছে তারা কেমন করে বাঁচে
বাঁচাবার লোক খুঁজে পায় না দূরে কিংবা কাছে।
আমরা তবু ভালই আছি ভালই আছি বেশ,
কানামাছি খেলছি সবাই যেন ধরে ছদ্মবেশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মণীন্দ্র গুপ্ত
শুভ জন্মদিন! 🎈