দায় - ২.
শংকর ব্রহ্ম
যৌবনের তীব্র দাহ গাঢ় কামনায়
অযথাই করেছিলে ব্যয় অনেকটা সময়
হেলায় ফেলায়
আর আজ এই পড়ন্ত বেলায়
শুদ্ধ প্রেমের কাছে নতজানু হয়ে আছো
বল কেন? কোন বাসনায় নাকি কোন দায়?
যা জেনেছো ভুলে যাও বলছে সময়
প্রেম-প্রীতি ভুলে গিয়ে দেখ অবক্ষয়
ইচ্ছে হলে চোখ বুজে থাকতেই পার
যদি মন চায়
কবি একা তো তোমার নয় সব কিছু দায়
ব্যয় করেছিলে যে সময় হেলায় ফেলায়
আজ পড়ন্ত বেলায়
কেন নিতে চাও তার সব দায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন