শংকর ব্রহ্ম

কবিতা - দেখা যাবে

শংকর ব্রহ্ম
শনিবার, ১৬ মে ২০২৬ অনুকাব্য

দেখা যাবে
শংকর ব্রহ্ম

ভাবতে কী যে লাগছে ভাল,
আমায় নিয়েও স্বপ্ন দেখো?
সিনেমার দু’টো টিকিট নিয়ে আমি
হাজির হয়ে তোমার বাড়ি
কি বিপদে ফেলেছি তোমায়,
স্বপ্ন যদি সত্যি হতো,করতে যে কি?
এসো না, দেখো কি করি,বললে তুমি।
আর আমি ভেবেই মরি,কি করবে যে?
তবে কি হঠাৎ চলেই যাব,অবাক করে?
স্বপ্নকে বাস্তবতায় রূপ দেবো?
তারপর যা হবার হবে, দেখা যাবে।

পরে পড়বো
১৩

মন্তব্য করুন