শংকর ব্রহ্ম

কবিতা - ধন্য

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ প্রেমের কবিতা

ধন্য
শংকর ব্রহ্ম

মেঘলা দিনে তোমায় বিনে কাটে না যে রাত
কখন তুমি আসবে বল ? হলে কি প্রভাত
সেই আশাতেই বসে আছি নিঝুম অন্ধকারে
আসবে তুমি আলোর শিখায় কখন ঘরে

এসে ছিলে হৃদয়ে আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে
কেউ তা জানে না কেউ তা দেখেনি
আঁখি দুটি তুলে চেয়ে

কৃষ্ণ আমার প্রেমের ঠাকু কৃষ্ণ আমার প্রাণ
তবু আমি হইনি রাধা খোয়াইনি জাত মান
হয়তো অনেক বাধা ছিল রাধা হওয়ার জন্য
কৃষ্ণ আমার প্রাণের ঠাকু তাতেই আমি ধন্য।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন