ধরো যদি
শংকর ব্রহ্ম
যদি এতটুকু ছোঁয়া লাগে তোমার,
লাগবেই এমন কোন কথা নেই, ধরো যদি লাগে
তোমার এতটুকু ছোঁয়া জাগায় আমার ভিতরে প্রাণ
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
বসন্তেের অনুরাগে
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমার ভিতরে প্রাণ?
এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না আর,
কারণ, তুমি তো জান না এতসব,
এইসব একান্ত আমার অনুভব।
কবিতা — ধরো যদি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ধরো যদি' শংকর ব্রহ্মের একটি গভীর অনুভূতিপ্রবণ কবিতা। এতে প্রিয়জনের সামান্য ছোঁয়ায় মনের মধ্যে প্রাণবন্ততা ও নতুন করে যৌবন জেগে ওঠার সুন্দর বর্ণনা রয়েছে। বসন্তের অনুরাগে ধূসর গোধূলির হারিয়ে যাওয়া এবং হৃদয়ের ভেতরে আজানের সুর বাজার রূপক ভালোবাসার পবিত্রতা তুলে ধরে। এই সুপ্ত ও একান্ত ব্যক্তিগত অনুভূতি কবি নিজের মনেই আগলে রেখেছেন।