একান্ত অনুভব
শংকর ব্রহ্ম
তোমার একটু ছোঁয়া আমায় জাগায়
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
বসন্তেের অনুরাগে
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমায়?
এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না আর,
কারণ, তুমি তো জান না এতসব,
এইসব অনুভব একান্ত আমার।
কবিতা — একান্ত অনুভব
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
১৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘একান্ত অনুভব’ কবি শংকর ব্রহ্মের একটি সুন্দর প্রেম ও আত্মোপলব্ধির কবিতা। এখানে ভালোবাসার ছোঁয়ায় হৃদয়ে জেগে ওঠা গভীর আকুলতা এবং যৌবনের অনুরাগের কথা বলা হয়েছে। প্রিয়জনের স্পর্শে যে অলৌকিক অনুভূতির সৃষ্টি হয়, তা সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপন—এই মূল ভাবটিই কবি অত্যন্ত আবেগঘন ভাষায় তুলে ধরেছেন।