কবিতা — ফুলের কাঁটা

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা

ফুলের কাঁটা
শংকর ব্রহ্ম

গাছে কত ফুল ফুটেছে
কাছে গিয়ে দেখলে না,
কাঁটার কথা ভাবলে শুধু
ফুলের সুবাস মাখলে না?

অবহেলাই দেখলে কেবল
ভালবাসা দেখলে না,
ব্যথার কথা জানলে শুধু
প্রেমের ভাষা বুঝলে না?

এমন কেন বলতে পার
তোমার মনের পরিবেশ
আমায় তুমি বাঁচিয়ে রেখে
মনে মেরে করবে শেষ?

৩২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা