ঘর
শংকর ব্রহ্ম
ঘরের ভিতর আর একটা ঘর
আমার জন্য
ঘরের ভিতর বাইরে আর একটা ঘর
তোমার জন্য
আর একটা ঘর তোমার জন্য আমার ভিতর
অন্ধকার আর আলোর ভিতর
তোমার জন্য আর একটা ঘর
মধ্যরাতে ঘর বদলের খেলা চলে
ভিতর ঘরে অন্ধকার আর
বাইরে তখন জ্যোৎস্না দোলে
আমার ভিতর কেউ কি দোলে
অন্ধকারে চোখ কি জ্বলে?
হয়তো তখন আমিষ গন্ধে ঘর ভরেছে
নতুন করে ঘর গড়েছে
আর এক ভ্রূণ তোমার ভিতর
হয়তো তখন আমার ভিতর
অন্ধকার আর আলোর প্রহর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন