গ্রীষ্মকাল
শংকর ব্রহ্ম
গ্রীষ্মকাল এলেই আমার খুব
কৃষ্ণচূড়া ফুলের কথা মনে পড়ে
আর মনে পড়ে
লাল স্কার্ট পরা সেই কৃষ্ণার কথা
যে আমাকে তৃষ্ণার্ত রেখেছিল
সারা গ্রীষ্মকাল।
আর তৃষ্ণার কথা ভাবলেই
মনে পড়ে যায়
জল ভর্তি কালোকুজোর কথা
যাকে আমার মাঝে মাঝে কৃষ্ণা বলে
ভুল হয়ে যায়।
ভালবাসার কথা ভাবলেই
জীবনে আমার গ্রীষ্মকাল এসে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন