শংকর ব্রহ্ম

কবিতা - হিমবাহ

শংকর ব্রহ্ম
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ প্রেমের কবিতা

হিমবাহ
শংকর ব্রহ্ম

সহজ হও আরও সহজ হও শুনে শুনে
একেবারে জলের মতো সহজ হয়ে গেছি
যে পাত্রে রাখবে এবার তার আকার নেব।

যদি আরও বেশী সহজ হতে বল
তবে আমি পাত্র ছেড়ে
বাস্প হয়ে উড়ে যাব দূরে
তারপর কোথায় হারাব
আর খুঁজে পাবে না তুমিও।

তারপর একদিন হিমবাহ হয়ে
ঝাঁপিয়ে পড়ব ঠিক তোমারই উপর।

পরে পড়বো
১৭১
মন্তব্য করতে ক্লিক করুন