ইচ্ছে হয়
শংকর ব্রহ্ম
মনেহয় শুধু এ জীবন
ভুলের অঙ্ক দিয়ে ভরা
মেলাবার চেষ্টা প্রাণপন
অহেতুক অকারণ করা।
বেলা হয়ে আসে ফিকে
কত কথা মনে পড়ে যায়
দোষারোপ না করে নিজেকে
ধরণীকে কুরে কুরে খায়।
কখনও নিজেরই অজান্তে
মাঝে মাঝে শিকড় সমেত
তুলে এনে গোপনে একান্তে
ভরে দিতে ইচ্ছে হয় ক্ষেত।

মন্তব্য করতে ক্লিক করুন