কবিতা — যাই না

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা

যাই না
শংকর ব্রহ্ম

তোমার কাছে যাই না এখন সকাল বেলা
এ যেন এক দারুণ খেলা আমার কাছে
তোমার কাছে গেলেই আমার হৃদয় নাচে
ছন্দ মিলে হঠাৎ ঘটে অবহেলা
তোমার কাছে যাই না এখন সন্ধ্যে বেলা।

তোমার কাছে যেতাম যখন সন্ধ্যা সকাল
হৃদয় জুড়ে ছিল তখন প্রেমের আকাল
হৃদয় এখন শক্ত এবং ভীষণ ভারী
প্রেমের খেলায় আগের মত নই আনাড়ী
তোমার কাছে যাই না এখন তাই তো নারী।

২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা