কবিতার বাড়ি
শংকর ব্রহ্ম
কবিতা কবিতা করে কেটে যায় বেলা
অথচ সে দেয় না ধরা,
করে শুধু লুকোচুরি খেলা,
এই ভাবে কেটে যায়,
দিন মাস বছর বছর
তবুও কাটে না যেন কিছুতেই
কবিতার ঘোর।
মোহে তার পড়ে গেছি এতো,
তার কথা ভেবে শুধু,
কেটে গেছে দিনরাত কতো।
কবিতা কোথায় থাকে,কোথা তার বাড়ি?
খুঁজে খুঁজে হয়রান,
আমি যে আনাড়ি কবি
কাটেনি যে মোহ তার,
এখনও কাটেনি সব ঘোর,
শুনেছি সর্বদা নাকি
খোলা থাকে কবিতার দোর?

মন্তব্য করতে ক্লিক করুন